এপসম সল্ট! গাছের জন্য কেন ম্যাজিক সল্ট?
এপসম সল্ট!
গাছের জন্য কেন ম্যাজিক সল্ট?
এপসম সল্ট হল এক ধরনের খনিজ লবণ, যা দেখতে সাধারণ লবণের মতো হলেও অনেক বেশি উপকারী। এর রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম সালফেট-MgSO4 .এর অনেক গুলো নাম যেমন: Epsom salt (heptahydrate)
ম্যাগনেসিয়াম সালফেট আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়, এপসম সল্ট গাছের জন্য কেন ম্যাজিক সল্ট হিসেবে কাজ করে।
সবার বোঝার জন্য বিষয়টা খুব সহজভাবে বলতে চেষ্টা করছি। গাছের পাতা সাধারণত সবুজ হয়। পাতায় ক্লোরোফিল নামক এক প্রকার উপাদান থাকার কারণে। ক্লোরোফিলের সাহায্যেই গাছ সূর্য্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে। গাছ মাটি থেকেও পুষ্টি উপাদান সংগ্রহ করে। গাছের খাদ্য উৎপাদনের জন্য ম্যাগনেসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। অভাব বেশি হলে পাতা শুকিয়ে গাছ মারা যায়।
গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেসিয়াম থাকে এপসম লবণে।
সর্বোচ্চ ফলাফল পেতে খুব ভোরে ব্যবহার করবেন। ভোরে সম্ভব না হলে সূর্যাস্তের সময় ব্যবহার করুন।
এই সাধারণ একটা খনিজ লবণে গাছের জন্য এতো উপকারীতার কারণে এপসম সল্ট কে "ম্যাজিক সল্ট" বলা হয়!
সার/কীটনাশকের দোকান,ওষুধের দোকান, মুদি দোকান অথবা অনলাইন থেকেও কিনতে পারবেন। কেনার সময় প্রডাক্ট এর নামের নিচে দেখবেন ছোট করে লেখা আছে Magnesium Sulphate USP (ম্যাগনেসিয়াম সালফেট ইউএসপি)
হেপি গার্ডেনিং


শুভ রাত্রি 
Comments
Post a Comment