Posts

Showing posts from September, 2023

নারিকেল গাছের সার ব্যবস্থাপনা।

  গবাদিপশু পালন ও কৃষি S e p t e m b e r   1 4   a t   1 : 0 5   P M    ·  নারিকেল গাছের সার ব্যবস্থাপনা। যেকোন বয়সের নারিকেল গাছের জন্যে দুই কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তিতে নিচের উল্লেখিত সারের অর্ধেক পরিমাণ বৈশাখ- জৌষ্ঠ মাসে এবং দ্বিতীয় কিস্তিতে বাকি অর্ধেক সার আশ্বীন মাসে গাছের গোড়া থেকে চতুর্দিকে ১ মিটার বাদ দিয়ে ১.০-২.৫ মিটার দূর পর্যন্ত মাটিতে ২০-৩০ সে.মি গভীরে প্রয়োগ করতে হবে। সার দেয়ার পর মাটি কুপিয়ে দিতে হবে।এ সময় মাটিতে রস কম থাকলে অবশ্যই সেচ দিতে হবে। বেশি শুষ্কতা ও বেশি বৃষ্টিপাতের সময় সার প্রয়োগ করা ঠিক হবেনা। গাছ লাগানোর পর প্রতিবছর নিম্নলিখিত হারে সার প্রয়োগ করবো: ★ ১-৪ বছর বয়সী নারিকেল গাছের জন্যে গোবর সারঃ-১০ কেজি ইউরিয়াঃ-২০০ গ্রাম টিএসপিঃ-১০০ গ্রাম এমওপিঃ-৪০০ গ্রাম জিপসামঃ-১০০ গ্রাম জিংক সালফেটঃ-৪০গ্রাম বোরিক এসিডঃ-১০ গ্রাম ★ ৫-৭ বছর বয়সী নারিকেল গাছের জন্যে গোবর সারঃ-১৫ কেজি ইউরিয়াঃ-৪০০গ্রাম টিএসপিঃ-২০০গ্রাম এমওপিঃ-৮০০গ্রাম জিপসামঃ-২০০গ্রাম জিংক সালফেটঃ-৬০গ্রাম বোরিক এসিডঃ-১৫ গ্রাম ★ ৮-১০ বছর বয়সী নারিকেল গাছের জন্য...