Posts

Showing posts from December, 2023

বস্তায় আদা চাষ পদ্ধতি

  বস্তায় আদা চাষ পদ্ধতি ================= বস্তায় আদা চাষ করতে গেলে প্রথমে একটি বস্তায় তিন ঝুড়ি মাটি, এক ঝুড়ি বালি, এক ঝুড়ি গোবর সার ও ২৫ গ্রাম ফিউরাডন লাগবে। বালি পানি নিষ্কাশনে সাহায্য করে, ফিউরাডন উইপোকার উপদ্রব থেকে রক্ষা করবে। মাটির সঙ্গে গোবর, বালি ও ফিউরাডন ভালোভাবে মিশিয়ে সিনথেটিক বস্তায় ভরে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রনটি ভালোভাবে চেপে যাবে। সম্ভব হলে ১চামচ পটাশ সার মিশিয়ে নিন। আলাদা একটি বালি ভর্তি টবে তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিন। এখানে বলে রাখা ভালো আদার কন্দ লাগানোর আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিলে ভালো হয়। এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে। চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। শোধনের পর আধা ঘণ্টা ছায়ায় শুকিয়ে নিতে হবে। ২০-২৫ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে তিন জায়গায় বসিয়ে দিন। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর দু’মাস পরে আধ চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে। মাঝে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়। জুন-জুলাই মাসে আদা লাগালে ডিসেম্বর-জানুয়া...

এপসম সল্ট! গাছের জন্য কেন ম্যাজিক সল্ট?

Image
  এপসম সল্ট! গাছের জন্য কেন ম্যাজিক সল্ট? এপসম সল্ট কি ? এপসম সল্ট হল এক ধরনের খনিজ লবণ, যা দেখতে সাধারণ লবণের মতো হলেও অনেক বেশি উপকারী। এর রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম সালফেট-MgSO4 .এর অনেক গুলো নাম যেমন: Epsom salt (heptahydrate) English salt, Bitter salts, Bath salts নামেও পরিচিত। ম্যাগনেসিয়াম সালফেট আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু আজকে আমাদের আলোচনার মূল বিষয়, এপসম সল্ট গাছের জন্য কেন ম্যাজিক সল্ট হিসেবে কাজ করে। সবার বোঝার জন্য বিষয়টা খুব সহজভাবে বলতে চেষ্টা করছি। গাছের পাতা সাধারণত সবুজ হয়। পাতায় ক্লোরোফিল নামক এক প্রকার উপাদান থাকার কারণে। ক্লোরোফিলের সাহায্যেই গাছ সূর্য্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে। গাছ মাটি থেকেও পুষ্টি উপাদান সংগ্রহ করে। গাছের খাদ্য উৎপাদনের জন্য ম্যাগনেসিয়াম একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। অভাব বেশি হলে পাতা শুকিয়ে গাছ মারা যায়। গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেসিয়াম থাকে এপসম লবণে। গাছের জন্য এপসম সল্ট কিভাবে ব্যবহার করবেন? গাছের পাতা হলুদ হয়ে গেলে, গাছ ঢলে পড়লে কিংবা দুর্বল হয়ে গেলে ১ লিটার পানিতে ১ চা চ...